কামারখন্দে জাতীয় ভোটার দিবস উদযাপন ও স্মার্ট কার্ড বিতরণ
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি
০২-০৩-২০২১ ০৮:২৬ অপরাহ্ন
|
|
কামারখন্দে জাতীয় ভোটার দিবস উদযাপন ও স্মার্ট কার্ড বিতরণ
বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’—এ প্রতিপাদ্য ধারণ করে সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০২ মার্চ) বেলা সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে ভোটার দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ
কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান
জাতীয় ভোটার দিবস উপলক্ষে কামারখন্দে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২০১৯( ১৮ বছর পূর্ন) সালে যারা ভোটার নিবন্ধন করেছে তাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়
তার পর সারাদিন উপজেলার পুরাতন ও নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণসহ সব ধরনের সেবা দেওয়া হয়
দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে ভোটার দিবস। ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
তিনি আরো জানান, ভোটার দিবস উপলক্ষে অন্যান্য দিনের মতো আজকেও ভোটারদের সব ধরনের সেবা দেওয়া হয়
সাজিদ হাসান মুন, কামারখন্দ প্রতিনিধি ০২-০৩-২০২১ ০৮:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 383 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ