বেলকুচিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও স্মার্ট কার্ড বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন

  

বেলকুচিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও স্মার্ট কার্ড বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০২-০৩-২০২১ ০৫:৫০ অপরাহ্ন
বেলকুচিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও স্মার্ট কার্ড বিতরণ

"বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, ওসি তদন্ত নূরে আলম, কৃষি কর্মকর্তা কল্যান প্রাসাদ পাল সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৩-২০২১ ০৫:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 553 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com