শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০২-০৩-২০২১ ০৪:৪৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দোক্তার বিরুদ্ধে ভিজিডি কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০২ মার্চ) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা ইউসুফ আলী সমেশপুর গ্রামের আমির হোসেন (আক্কেল) আলীর ছেলে এবং উপজেলা বিএনপি'র সদস্য সচিব বনি আমিনের চাচাতো ভাই। তিনি ভিজিডি কার্ডধারীর টাকা আত্মসাতের চেষ্টা করে। জানা যায়, ভিজিডি কার্ডের সঞ্চয়ের জমাকৃত টাকা না দিয়ে কম দিলে বিষয়টি ভূক্তোভোগীরা ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দকে অবহিত করে। পরে চেয়ারম্যান সৌনিয়া সবুর আকন্দ উপজেলা নির্বাহী অফিসার ও সংবাদকর্মীকে বিষয়টি অবহিত করে।
সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে ছিটকে পালিয় যায় উদ্দোক্তা। ঐ ইউনিয়নের বৈলগাছী গ্রামের স্বপ্না রানীসহ একাধিক ভূক্তোভোগী জানায়, আমরা ভিজিডি কার্ডের মাধ্যমে সঞ্চয় জমা রাখি এবং জমাকৃত টাকার চেয়ে ৩ থেকে ৪ শত টাকা করে কম দিচ্ছে। আমরা গরীব মানুষ কষ্ট করে টাকা জমিয়েছি কেন টাকা কম দেবে। এ বিষয়ে রাজাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, বিষয়টি আমি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানকে অবহিত করেছি এবং এ উদ্দোক্তার বিরুদ্ধে পূর্বের ইউএনও মহোদয়ককে লিখিত অভিযোগ দিয়েছিলাম।
সে বিভিন্ন সময় জন্ম সনদসহ ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সনদ সমূহে আমার স্বাক্ষর জাল করেও সরবরাহ করেছে। এ ব্যাপারে ইউসুফ আলীর মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান,ঘটনাটি আমি চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি,স্থানীয় জনপ্রতিনিধি ও ভূক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com