র‌্যাবের অভিযানে বেলকুচি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার -১
০৫ মে, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন

  

র‌্যাবের অভিযানে বেলকুচি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার -১

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০১-০৩-২০২১ ১১:১৯ অপরাহ্ন
র‌্যাবের অভিযানে বেলকুচি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার -১

সিরাজগঞ্জের! বেলকুচি থেকে র‌্যাবের অভিযানে ৫শ’ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে র‌্যাব-১২’র একটি দল বেলকুচির রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামস্থ মকিমপুর কওমি মাদ্রাসার পশ্চিম পাশের ফাকা জায়গায় অভিযান চালিয়ে ৫শ’ পিচ ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এসময় মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী বেলকুচির মকিমপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৮)। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৩-২০২১ ১১:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1496 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com