উল্লাপাড়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার অপহরণকারী ও তার ভাই গ্রেপ্তার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০১-০৩-২০২১ ০৭:৪২ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার অপহরণকারী ও তার ভাই গ্রেপ্তার
উল্লাপাড়া থানা পুলিশ সোমবার (১ মার্চ) অপহৃত স্কুল ছাত্রী সুমী খাতুন (১২) কে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারী সাগর (১৭) ও তার বড় ভাই শের আলী (২০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সুমী একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং উল্লাপাড়া মার্চেন্টস্ পাইলট সরকারি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে সাগর তার সহযোগীরে নিয়ে সুমীকে তার বাড়ির পাশের রাস্তা থেকে অপহরণ করে।
সুমীর বাবা আশরাফুল ইসলাম অভিযোগ করেন, সাগর বেশ কিছুদিন ধরে তার মেয়ে সুমীকে রাস্তায় উত্যক্ত করতো। ঘটনার দিন সুমীকে সাগর অপহরণ করে নিয়ে যায়। আশরাফুল এ ব্যাপারে ২৮ ফেব্রুয়ারি উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগ করেন। উল্লাপাড়া থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে সোমবার অপহৃত সুমীকে সাগরের বাড়ি থেকে উদ্ধার করে। এ সময় সাগর ও তার ভাই শের আলীকে গ্রেপ্তার করা হয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মঈদুল ইসলাম জানান, সুমীকে সিরাজগঞ্জ আদালতে বিচারকের কাছে জবানবন্ধি দেবার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে থানায় জিঙ্গাসাবাদ চলছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০১-০৩-২০২১ ০৭:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 734 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ