শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৩-২০২১ ০১:৫২ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীর শাখা হতে অভিনব কায়দায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছেই। স্থানিয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও থামছেনা অবৈধ বাল উত্তোলন, প্রশাসন এখন নিরব ভুমিকা পালন করছে।
বেলকুচি উপজেলা সদর ইউনিয়নের যমুনা নদীর শাখা (উত্তর দেলুয়া) থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ আকন্দের ছেলে আব্দুল আওয়াল আকন্দ দিনের পরিবর্তে কৌশল পাল্টিয়ে রাতের আঁধারে প্রাশাসনের চোখকে ফাঁকি দিয়ে বালু উত্তোলন করছে।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল আওয়াল দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসায় করে আসছে। তার অবৈধ বালু উত্তোলনের কারণে শতশত বিঘা আবাদি জমি সহ ঘর বাড়ি হুমকির সম্মুখীন হয়ে রয়েছে। বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে তাকে বালু উত্তোলনের দায়ে জড়িমানা করা হলেও কিছুতেই তার অবৈধ বালু ব্যবসায় রোধ করা যাচ্ছে না।
বিধায় স্থানীয়দের মধ্যে তিব্র ক্ষোভ দেখা দিয়েছে। বালু ব্যবসায়ী আব্দুল আওয়াল আকন্দের সাথে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, আমি সবকিছু ম্যানেজ করে বালু উত্তোলন করছি। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঐ অঞ্চলে বৈধ কোন বালু মহলে অনুমোদন দেওয়া নেই। যদি কেউ অবৈধ বালু উত্তোলন করে থাকে তবে তার বিরুদ্ধে দূত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com