শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০১-০৩-২০২১ ০১:১৩ অপরাহ্ন |
গতকাল ২৮শে ফেব্রুয়ারী (রবিবার) সিরাজগঞ্জ শহরে অবস্থিত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হলো একুশে পদক-২০২১ প্রাপ্ত সিরাজগঞ্জের তিন গুণী কৃতিসন্তানদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।
ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননাই হলো একুশে পদক। ২০২১ সালে মোট ২১জনকে একুশে পদক প্রদান করা হয় যেখানে তালিকায় সিরাজগঞ্জ জেলার রয়েছেন মোট ৩জন। ভাষা আন্দোলনে (মরনোত্তর) মোতাহার হোসেন তালুকদার , মুক্তিযুদ্ধে সৈনিক গোলাম হাসনাইন নান্নু ও মুক্তিযুদ্ধে (মরনোত্তর) বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা এই সম্মাননা অর্জন করেন। সম্মননা ও পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবন্ত কিংবদন্তী একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক গোলাম হাসনাইন নান্নু। এছাড়া একুশে পদকপ্রাপ্ত মোতাহার হোসেন তালুকদার এবং সৈয়দা ইসাবেলার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসাহাক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুজ্জামান আলো, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বাপ্না, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম সফি প্রমুখ।
সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে ভাষা আন্দোলনে (মরনোত্তর) মোতাহার হোসেন তালুকদার (ভাষা), ভাষা সৈনিক গোলাম হাসনাইন নান্নু (ভাষা) ও মরনোত্তর বীরমুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মুক্তিযুদ্ধে) এই তিন গুনী সন্তানের পরিবারদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com