শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০২-২০২১ ০৮:৪০ অপরাহ্ন |
শিক্ষার্থিদের মন ও মনন গঠন যার ধ্যান-জ্ঞান, ক্লাসের বাইরেও দিনের অনেক সময় যিনি শিক্ষার্থিদের উৎকর্ষ সাধনের জন্য ব্যয় করেন, তিনি হলেন কাজীপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বি এ, এম এড। ১৯৯৩ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি ছুটি নেয়াটাকে একদম ভুলেই গেছেন, শিক্ষার্থিদের বিশেষ কোচিং এর ব্যবস্থা এবং শেখনোর দায়িত্ব তার ব্রত। একের পর এক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপজেলার এক পশ্চাদপদ বিদ্যালয়কে নিয়ে এসেছেন পাদ প্রদীপের আলোয়। তার সহকর্মি শিক্ষকরাও তাকে দিয়ে যাচ্ছেন যোগ্য সাহচর্য। বিশেষ করে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কোরবান আলীর একান্ত প্রচেষ্টা চোখে পড়ার মতো। প্রতিটি বিষয়ের শিক্ষকগণই তাদের সামর্থ্যরে সবটুকু দিয়ে বিদ্যালয়ের ভালো ফলাফলে অবদান রেখে চলেছেন। আর এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ বিভিন্ন সময়ে সহযোগিতা দিয়ে চলেছেন। বিশেষ করে আজীবন দাতা সদস্য রফিকুল ইসলাম রাজু এবং সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম চাঁনের একান্ত প্রচেষ্ঠায় বিদ্যালয়ের ফলাফল উত্তরোত্তর ভালোর দিকে যাচ্ছে। প্রতি বছর বিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থিদের হাতে তারা মেধাবৃত্তি তুলে দিয়ে শিক্ষার্থিদের পড়ালেখায় উৎসাহিত করে চলেছেন।
১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের শুরুতে এলাকার হিতৈষী ব্যক্তিদের প্রচেষ্ঠায় শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি নি¤œমাধ্যমিক পর্যন্ত ছিল। এরপর পর্যায়ক্রমে উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতিলাভ করে। বর্তমানে বিদ্যালয়টির পরিবেশ চোখে পড়ার মতো। পুরো কাজীপুরের সবগুলো বিদ্যালয়ের মধ্যে এর অবকাঠামো এবং পরিবেশ আলাদা। প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, বির্তক প্রতিযোগিতা, ইনডোর গেমসহ শিক্ষার্থিদের পড়ালেখার বাইরে সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা রয়েছে। এ বিদ্যালয়ে সুপরিসর খেলার মাঠ, প্রশ্বস্ত ক্লাসরুম, ল্যাবরেটরি রুম, ছাত্র-ছাত্রী কমনরুম রয়েছে। ব্রাক এখানে প্রতিষ্ঠা করেছে বিশাল লাইব্রেরি। শিক্ষার্থিদের পাঠ্যবই এবং সহায়ক বইয়ের সাথে রয়েছে বিখ্যাত লেখকদের দুর্লভ বই। বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ফুলের বাগানসহ নির্মিত হয়েছে শহীদ মিনার। দাতা সদস্য রফিকুল ইসলাম নিজস্ব অর্থায়নে এটি প্রতিষ্ঠা করেছেন। প্রতিদিন নিয়ম করে ক্লাস শুরুর আগে শিক্ষার্থিদের এ্যাসেম্বলি করানো হয়।
বিদ্যালয়টিতে এখন ৬ শত ৯৮ জন শিক্ষার্থি রয়েছে। যষ্ঠ, সপ্তম, ও অষ্টম শ্রেণিতে চালু রয়েছে দু’টি করে শাখা। ২০১২ সালের জেএসসি পরীক্ষায় ৬৭ জন শিক্ষার্থি অংশ নিয়ে পাশ করেছে ৬০ জন। এ+ পেয়েছে ৬ জন। এসএসসি পরীক্ষায় ৩৬ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৪ জন। এ+ পেয়েছে ২ জন। মোট ১৬ জন শিক্ষক বর্তমানে পাঠদান করছেন। বিদ্যালয়ের সভাপতি কাজীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল জানান, সঠিক তদারকি, শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে দিন দিন এর রেজাল্ট ভালো হচ্ছে। প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, এলাকার মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তিল তিল করে গড়ে ওঠা এই বিদ্যায়তন কাজীপুরের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করবে, এটাই আগামীর স্বপ্ন। এ লক্ষকে সামনে রেখে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাচ্ছি। এজন্য এলাকার সবার সহযোগিতা একান্ত কাম্য।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com