শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০২-২০২১ ০৭:১৮ অপরাহ্ন |
শাহজাদপুর উপজেলার ৫নং গালা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বর্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা।
উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মৌসুমী সরকার বাবলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জান্নাতুল ফেরদৌস লাভলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে গালা ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সূর্য খাতুনকে সভাপতি পদে এবং লাভলী খাতুনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com