শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-০২-২০২১ ০৫:৫২ অপরাহ্ন |
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাতিজা শফিকুলের ফালার আঘাতে চাচা ভূট্টো মোল্লা (৪০) এর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার গালা ইউনিয়নের ফকির পাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত ভূট্টো মোল্লা ওই গ্রামের মৃতঃ বনো মোল্লার ছেলে।
২৮ ফেব্রুয়ারি রোববার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলো, নিহত ভূট্টোর ভাই সিদ্দিক মোল্লা, ভাবি শ্রীমতি বেগম এবং ভাতিজা বৌ আরিফা খাতুন। নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল ২৭ ফেব্রুয়ারি শনিবার রাতে মৃতঃ বনো মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা এবং ভূট্টো মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হলে সিদ্দিক মোল্লার ছেলে শফিকুল ফালা দিয়ে চাচা ভূট্টোকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিক্যালে নেয়া হলে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, মারামারি ঠেকাতে গিয়ে বনো মোল্লার আরেক ছেলে নবীরুল এবং ভূট্টোর স্ত্রী গুরুতর আহত হন।
ভাতিজা শফিকুলের ফালার আঘাতে নবীরুলের একটি চোখ উপড়ে গেছে বলে জানা যায়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়া মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com