শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৮-০২-২০২১ ০৫:৩৫ অপরাহ্ন |
জোরপুর্বক সম্পত্তি জবর দখল করতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রামে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এনায়েতপুর কেজি মোড়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন খামারগ্রামের মৃত নরেন্দনাথ ঘোষের ছোট ছেলে মুদি দোকানি নিখীল ঘোষ।
নিখিল ঘোষ অভিযোগ করে বলেন, ২০২০ সালে তার আপন বড় ভাই দিলীপ ঘোষের সোয়া ১২ শতক বাড়ির যায়গা ও একটি দালান ঘর বিক্রি করে দেন আমার (নিখিল ঘোষ) নিকট। সেখানেই বসবাস করে আসছি আমরা। তবে সে আমাকে জমি ও দালান বিক্রি এবং রেজিষ্টি করে দিলেও সে যাই যাচ্ছি করে দীর্ঘ দিনেও আর বাড়ি ছাড়েনি। তবে আমার পরিবারের সদস্যদের যায়গা সংকুলান না হওয়ায় তাকে আমার বাড়ি থেকে তার আসবাবপত্র নিয়ে যেতে বললে সে বাড়ি থেকে বের হবে না বলে জানান।
এখানেই থাকবেন, এমন ঘোষনা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে দাঁড়ালো বিশাল দা দিয়ে আমি ও ছেলে বিদ্যুৎকে হত্যার উদ্দেশে তেরে আসে। তবে বাড়ির অন্য লোজনের সহায়তায় দায়ের কোপ থেকে প্রাণে বেচে যাই। পরে বিষয়টি প্রশাসনকে জানালে সেখান থেকে দা উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ এলাকার মুরুব্বিরা অবগত রয়েছে। নিখিল ঘোষ আরও বলেন, বর্তমানে আমার বাড়িতে আমি নিজেই রয়েছি। তবে মারাক্তক নিরাপত্তহীনতায় ভুগছি। কারন, বহিরাগত কিছু সন্ত্রাসী দিয়ে আমার পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়া হচ্ছে। এছাড়া সে নিজেই আমাকে অবৈধ ভাবে ফাঁসাতে ঘরের ফার্নিটার অন্যত্র সরিয়ে বাড়ি থেকে বের হয়েছে। এবং ভুল তথ্য দিয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় কিছু পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশ করিয়েছেন।
এর নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি করছি। এদিকে এ ঘটনা নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে উক্তেজনা বিরাজ করছে। স্থানীয় কয়েজন ব্যবসায়ী জানান, প্রকৃতপক্ষে দিলীপ ও তার ছেলে জোরপূর্বক বাড়িটি দখলে থাকার জন্য চেষ্টা করছে। এই বাড়ি ও সম্পত্তি অনেক আগেই তারা বিক্রি করে দিয়েছে নিখিল ঘোষের নিকট।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com