শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০২-২০২১ ০৫:১৮ অপরাহ্ন |
শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে ঘোষণার চূড়ান্ত সুপারিশ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম ।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি লিখিত প্রেসনোটে জানান, ‘ মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আপনার দক্ষ নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। জাতিসংঘের চুড়ান্ত সুপারিশে স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলো বাংলাদেশ। এ অর্জন আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। বিশেষ করে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে এমন অর্জন আপনাকে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন পরিচয়ে চিনিয়েছে। সামনের দিনগুলোতে দেশ আরও অনেকদূর এগিয়ে যাবে আপনার নেতৃত্বে –এই প্রত্যাশা করছি।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com