শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-০২-২০২১ ০৪:৫৯ অপরাহ্ন |
গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে ঘোষণার চূড়ান্ত সুপারিশ করায় মাননীয় প্রধানমন্ত্রিকে ধন্যবাদ জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রিয় কমিটির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজল-এ-খোদা লিটন । সিরাজগঞ্জের এই কৃতি সন্তান তার ফেসবুক পেজে এ সংকান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি শনিবার রাতে “অভিনন্দন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা আপার দক্ষ নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। জাতিসংঘের চুড়ান্ত সুপারিশে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলো বাংলাদেশ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রানঢালা অভিন্দন ও শুভেচ্ছা।”
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com