শাহজাদপুরে সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
২২ এপ্রিল, ২০২৬ ০১:৫০ অপরাহ্ন

  

শাহজাদপুরে সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

দিলীপ গৌর
২৭-০২-২০২১ ০৭:৩৫ অপরাহ্ন
শাহজাদপুরে সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালির কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এদিন সকাল ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটন, মুমীদুজ্জামান জাহান, আল-আমিন হোসেন, সাগর বসাক, রাসেল সরকার, জহুরুল ইসলাম, এম এ হান্নান, মির্জা হুমায়ুন, মাহফুজুর রহমান মিলন প্রমুখ।

বক্তারা বলেন,  সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ৮ দিন পরও খুনিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উল্লখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


দিলীপ গৌর ২৭-০২-২০২১ ০৭:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 342 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com