বেলকুচিতে বৃদ্ধের হাতে মানসিক প্রতিবন্ধী ধর্ষণের শিকার
০৫ মে, ২০২৬ ০১:০৩ অপরাহ্ন

  

বেলকুচিতে বৃদ্ধের হাতে মানসিক প্রতিবন্ধী ধর্ষণের শিকার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-০২-২০২১ ০৭:২৮ অপরাহ্ন
বেলকুচিতে বৃদ্ধের হাতে মানসিক প্রতিবন্ধী ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের বেলকুচিতে মানসিক প্রতিবন্ধীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের শিকার হয়েছে এমন অভিযোগ তুলেছেন ঐ প্রতিবন্ধীর মা মরিয়ম বেগম। ঘটনাটি বেলকুচি সদর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মৃত আকছেদ ক্বারীর ছেলে বৃদ্ধ মজনু মন্ডল (৬৫) তার শয়ন ঘরের জানালা দিয়ে ডেকে নিয়ে গিয়ে মানসিক প্রতিবন্ধী (১৬) বছরের মেয়েকে ধর্ষণ করেছে বলে জানাযায়।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রতিবন্ধী মেয়ের মা মরিয়ম বেগম জানান, শুক্রবার বিকাল দাড়িয়াপুর গ্রামের সড়ক দিয়ে আমার মানসিক প্রতিবন্ধী মেয়েটি হেটে যাচ্ছিল। তখন বৃদ্ধ মজনু মন্ডল তার ঘরের জানালা দিয়ে ডাক দেয় আমার মেয়েকে।

আমার মেয়ে মানসিক প্রতিবন্ধী তাই বুঝতে পারেনি যে তার ডাক শুনলে তার সর্বনাশ হবে। না বুঝে তার ডাকে সারাদিয়ে ঘরে গেলে ঐ শয়তান মজনু মন্ডল তার সার্বনাশ করে। পরে আমার মেয়ে দৌড় বাড়িতে এসে অস্থির হয়ে মজনু মন্ডলের কু-কর্মের কথা আমাকে জানায়। পরে আমি ঐ এলাকার গ্রাম প্রধান সহ স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ভূট্টর কাছে বিষয়টি জানাই। তারা আমাকে উপযুক্ত বিচার দেবেন বলে আশ্বাস দেয়।

প্রতিবন্ধী মেয়ের ভাই আবু মুছা জানায়, গতকাল ঘটনা ঘটার পর মজনু মন্ডলে ছেলে সায়েম আমার মায়ের কাছে এসে হাত জড়িয়ে তার বাবার কু-কর্মের জন্য ক্ষমা চায়। এতে আমার মা বলেন যে গ্রামের মেম্বর ও যারা সমাজের নেতৃত্ব দিয়ে থাকে তাদেরকে আমি বিষয়টি জানিয়েছি। তারা যা করবে তাই হবে। রাত ১০ টার দিকে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (ভূট্টু) সহ স্থানীয় ৪-৫ জন গ্রাম প্রধাদের ডেকে নিয়ে এসে তারা আমার মায়ের পা জড়িয়ে ধরে মাফ চেয়ে চলে যায়।

এটাই কি এই সমাজের ধর্ষণের বিচার। নাকি আমরা অসহায় মানুষ বলে সমাজ আমার প্রতিবন্ধী বোনের ধর্ষণের বিচার দেবে না। সমাজ যদি এই বিচার না দেয় তাহলে আমরা আইনের কাছে বিচার চাইবো। এবিষয়ে বেলকুচি সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (ভূট্টু) প্রতিবেদকে বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না।

তবে আপনি যতটুকু জানেন। ঠিক তেমনি আমিও লোক মুখে শুনেছি। অভিযুক্তর ছেলে সায়েম মন্ডল এই প্রতিবদেককে জানান, এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য পায়তারা করছে এই বলে প্রতিবেদককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নুরে আলম এই প্রতিবেদককে বলেন, এমন ঘটনার একটি এজাহার পেয়েছি। আমরা প্রয়োজনিয় ব্যাবস্থা নিচ্ছি।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০২-২০২১ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 628 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com