সলঙ্গার হাটিকুমরুল হাসপাতাল হতে শিশু চুরি
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:০৭ পূর্বাহ্ন

  

সলঙ্গার হাটিকুমরুল হাসপাতাল হতে শিশু চুরি

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-০২-২০২১ ০৬:৪৪ অপরাহ্ন
সলঙ্গার হাটিকুমরুল হাসপাতাল হতে শিশু চুরি

 সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাসপাতাল বেড হতে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার বেলা ২ টার দিকে। শিশুর নানী জয়নব (৫৭) জানান, আমার মেয়ে শবিতা (২০) এর প্রসব বেদনা উঠলে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর আজ শনিবার সকাল ৯ টার দিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় সামিউল।

জন্মের পর হাসপাতাল বেডে আমার কাছ থেকে একটি বোরকা পরা মহিলা শিশু সামিউলকে কোলে নিয়ে আদর করতে থাকে। আমি বাথরুমে গেলে ফিরে এসে আর আমার নাতী শিশুকে পাই না। অনেক খোজাখুজি করেও না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি। চুরি হওয়ার শিশু জেলার তাড়াশ উপজেলার নওগা বাজার মাজেদের ছেলে।এ বিষয়ে হাসপাতালের ম্যানেজার জাকির হোসেন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক ভাবে পুলিশকে অবগত করি এবং সিসি টিভি ফুটেজে বোরকা পরা এক মহিলা শিশুটিকে নিয়ে যাচ্ছে এমন ছবি সনাক্ত হয়েছে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,হাসপাতাল সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা করছি।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০২-২০২১ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 887 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com