শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-০২-২০২১ ০৪:২৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক চান সেচ্ছাসেবকলীগের কেদ্রীয় নেতা শেখ সুজাবত আলী সুজন। তিনি ১৯৮৫ সালে জগনাথ বিশ্বাবিদ্যালেয় ছাত্রলীগের সহ-সভাপতি ও শাহজাদপুর সরকারী কলেজ ছাত্র সংসদ ১৯৮৩ সাল (স্বপন-আমির পরিষদ) সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এক সময়ের তুখোর ছাত্র নেতা শেখ সুজাবত শাহজাদপুর উপজেলার খুকনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে আগাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে গনসংযোগ শুরু করছেন। এছাড়া এলাকার সড়ক-সেতু, ধমর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সমাজ উনয়ন মুলক কাজ করছেন। এজন্য তিনি একজন দক্ষ সমাজকর্মী হিসবে সর্বশ্রেনীর মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। এ ব্যাপারে খুকনী ইউপির বিশ্বনাথপুর কাইজা গ্রামর হাজি মিজানুর রহমান মাষ্টার, আবদুস সোবহান মাষ্টার ও জাকির হোসন প্রাং বলেন, তাঁত শিল্প সমৃদ্ধ খুকনী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিক চলমান রাখতে সৎ ও দক্ষ আ’লীগ নেতা শেখ সুজাবতকে নৌকা প্রতীক দেবার দাবি জানাই।
সে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন যেমন হবে তেমনি সুশাসন নিশ্চিত হবে। কারন তিনি নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ সহ যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করছেন। নৌকার বিজয় ক্লিন ইমেজের প্রার্থী তিনি, আশা করি নেত্রী তাকে মনোনয়ন দিবেন।
এ বিষয়ে শেখ সুজাবত জানান, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শর রাজনীতির সাথে যুক্ত আছি। বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছি। এখন ট্রান্সপোর্ট ব্যবসা করে এলাকার উন্নয়ন রাজনীতি ও সমাজ কল্যানমুলক কাজ নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছি। বিশেষ করে করোনাকালীন সময় এলাকার দুস্থদের খাদ্য ও অর্থ সহায়তা এবং স্বাস্থ সুরক্ষা সরঞ্জামাদি বিতরণ করেছি। তবে এলাকা বাসির দাবির মুখে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী। তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি।
বিজয়ী হলে খুকনী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন সহ সকল উন্নয়ন ও দুর্নিতী মুক্ত সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com