প্রতিবন্ধী যুবকের হারিয়ে যাওয়া অর্ধলক্ষ টাকা ফেরৎ দিলেন প্রভাষক সাইফুল
১৪ মে, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

প্রতিবন্ধী যুবকের হারিয়ে যাওয়া অর্ধলক্ষ টাকা ফেরৎ দিলেন প্রভাষক সাইফুল

আব্দুল জলিল
২৭-০২-২০২১ ১২:৪২ অপরাহ্ন
প্রতিবন্ধী যুবকের হারিয়ে যাওয়া অর্ধলক্ষ টাকা ফেরৎ দিলেন প্রভাষক সাইফুল

সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শাহিন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সোনামুখী ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে তিনি উপজেলার সোনামুখী গ্রামের প্রতিবন্ধী যুবক শাহিনের হারিয়ে যাওয়া চুয়ান্ন হাজার পাঁচশত এগারো টাকা ফেরৎ দিয়েছেন।

  স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শাহিন আমার বাজারের ঘরের একটি কক্ষে দীর্ঘদিন যাবৎ থাকতো। দুইদিন পূর্বে ঘর সংস্কার করতে গিয়ে ঘরের সেলিংয়ের উপর ছড়ানোভাবে টাকা ও পয়সাগুলো পাই। সেখানে  পাঁচ হাজার টাকার কয়েনও ছিলো। টাকাগুলো হারিয়ে প্রতিবন্ধী যুবক ঘরের পাশে শুধু ঘোরাঘুরি করতে থাকে।  কাউকে কিছু বলতেও পারে না।  সাইফুল ইসলাম জানান, ‘প্রতিবন্ধী শাহিন আমার ঘরে থাকতো। কিন্তু ভাবি নাই এতোটাকা সে জমিয়ে রেখেছে। আজ টাকাগুলো তার হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।’

 

এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, শিক্ষক পলাশ বাবু রনি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র সাহা,  উপজেলা যুবলীগের  সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দীন, ইউপি সদস্য সোহেল রানা প্রমূখ।


আব্দুল জলিল ২৭-০২-২০২১ ১২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com