শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০২-২০২১ ০৬:৩৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে ববিতা খাতুৃন (৩০) নামের এক গৃহবধু গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে তাড়াশ পৌর সদরের ভাদাঁস পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু ভাদাস পুর্ব পাড়ার মৃত: জীবন আলীর ছেলে ইদ্রিস আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, গৃহবধু ববিতা খাতুনের বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকতো। এ নিয়ে তাদের দুজনের মাঝেই মাঝেই ঝগড়া-বিবাদ লাগতো।
এ নিয়ে ঘটনার দিনই দুপুরে দাম্পত্য কলগের জের ধরে সকলের অগোচরে ঘরের মধ্যে আড়ার সঙ্গে রশিয়ে পেচিয়ে আত্নহত্যা করে। এক পর্যায়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ববিতা খাতুনের মরদেহ উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আগেই মারা গিয়ে বলৈ নিশ্চিত করেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: উম্মে হাবিবা রুপা জানান, হাসপাতালে আসার আগেই তিনি মারা গিয়েছেন। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, খবর পেয়ে ওই পরিবারের লোকজনকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি। পরে পুলিশ পাঠিয়ে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com