শিরোনামঃ
আব্দুল জলিল ২৫-০২-২০২১ ০৪:৩২ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদানে উদ্বুদ্ধ করণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়রি) সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন'র উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। তিনি জানান, "আজকে আমার ইউনিয়নে নতুন ভোটারদের এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে৷ এখানে আসা শতশত মানুষ বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় করার সুযোগ পাচ্ছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্বেচ্ছায় রক্তদান সংগঠনকে এই সেবা দেয়ার জন্য।"
এসময় সুলতান নামের এক সেবাগ্রহীতা জানান, "আমি প্রথম আজকে জানলাম আমার রক্তের গ্রুপ এ+ (পজিটিভ)। তাও আবার বিনামূল্যে। আমার মতো অনেকেই আজকে রক্তের গ্রুপ নির্নয় করেছেন।"
এসময় সংগঠনের প্রায় বিশজন কর্মি রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান উদ্বুদ্ধকরণে অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com