শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অবৈধ ব্যবসায়ীদেরকে জরিমানা
২২ এপ্রিল, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অবৈধ ব্যবসায়ীদেরকে জরিমানা

দিলীপ গৌর
২৪-০২-২০২১ ০৭:০৭ অপরাহ্ন
শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অবৈধ ব্যবসায়ীদেরকে জরিমানা

জেলার শাহজাদপুরে গতকাল ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন এর নেতৃত্বে উপজেলার পোরজনা, বাঘাবাড়ি এবং পৌর সদরের দ্বাবারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

অভিযানকালে ট্যাংকলরি সমবায় ফিলিং স্টেশন কর্তৃক ডিজেল ও পেট্রোল পরিমাপে কম দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির এক লক্ষ টাকা, বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত ঘি, ছানা এবং চিজ তৈরী, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে শ্রী লিটন কুমার ঘোষকে পঁচিশ হাজার টাকা এবং দ্বাবারিয়া গ্রামের এমদাদুল হক নওশাদকে দশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন, এএসপি মহিউদ্দিন মিরাজ, সদর কোম্পানি কমান্ডার র‌্যাব- ১২, রাজশাহী বিএসটিআই’র পরিদর্শক উৎপল কুমার ও ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।


দিলীপ গৌর ২৪-০২-২০২১ ০৭:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com