বেলকুচিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ব্যাবসায়ীর ক্ষতি ৩০ লক্ষ
২৭ এপ্রিল, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন

  

বেলকুচিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ব্যাবসায়ীর ক্ষতি ৩০ লক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-০২-২০২১ ০৬:২৭ অপরাহ্ন
বেলকুচিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ব্যাবসায়ীর ক্ষতি ৩০ লক্ষ

 সিরাজগঞ্জ বেলকুচিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশরাফ উইভিং ফ্যাক্টরীতে আগুন লেগে ব্যাবসায়ীর ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। সোমবার (২২ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে চারটার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ আশরাফ আলী ঐ গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। ঘটনার বিবরনে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরীর মালিক আশরাফ আলী জানান, বিকাল সাড়ে চারটার দিকে আমার আশরাফ উইভিং ফ্যাক্টরীতে গিয়ে দেখতে পাই হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তার ফ্যাক্টরীতেে আগুন লেগে ২০ টি তাঁতের তেনা পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে তার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে দ্রুত বেলকুচির ফায়ার সার্ভিস এসে স্থানিয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করেছি। ঘটনার প্রত্যক্ষদর্শী ফাহিম শাহারিয়া জানান, আগুন লাগার সাথে সাথে আমি ৯৯৯ নাম্বরে ফোন দেই। তখন তারা বেলকুচি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করিয়ে দেয়। তারা আসতে আসতে ২০ টি তাঁতের তেনা পুড়ে ছাই হয়ে যায়। পরে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিবুর রহমান জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোনে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০২-২০২১ ০৬:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 819 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com