উল্লাপাড়ার অনলাইন ভিত্তিক রক্তদান প্লাটফর্ম অন্বেষণের মানবিক উদ্যোগ
২২ এপ্রিল, ২০২৬ ০১:৪৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার অনলাইন ভিত্তিক রক্তদান প্লাটফর্ম অন্বেষণের মানবিক উদ্যোগ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-০২-২০২১ ০৫:২৭ অপরাহ্ন
উল্লাপাড়ার অনলাইন ভিত্তিক রক্তদান প্লাটফর্ম অন্বেষণের মানবিক উদ্যোগ

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একদল তরুণ তরুনীরা উদ্যোগী হয়ে অনলাইন ভিত্তিক রক্তদান প্লাটফর্ম ‘অন্বেষণ ব্লাড ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। সংস্থাটি পরিচালিত হচ্ছে তাদের ব্যক্তিগত চাঁদার অর্থে। তরুণ তরুণীদের এমন উদ্যোগে উপকৃত হচ্ছে গরীব অসহায় মানুষ। হাসপালের চিকিৎসাধীন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে কোন টাকা ছাড়াই অন্বেষণের রক্তদাতারা রক্ত দিয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) অন্বেষণের একটি গ্রুপ আছে। যার মাধ্যমে সংগঠনের সদস্যরা রক্ত সংগ্রহ করে থাকে। ২০১৯ সালের ২১ জুলাই উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার সরকারি আকবর আলী কলেজের ছাত্র মাহফুজুর রহমান মিলন তার সহপাঠীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে সংগঠনটির সেবামূলক কার্যক্রম দেখে অনেকেই সংগঠনটির সাথে স্বেচ্ছায় কাজ করছেন। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর এপর্যন্ত ২৪০জনকে রক্ত দিয়ে সহায়তা করেছেন। অন্বেষণ প্রতিবছর ফেব্রুয়ারিতে উল্লাপাড়া উপজেলা গ্রন্থ মেলায় স্টল নিয়ে থাকে। অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের স্মরণে গ্রন্থমেলায় অন্বেষণের স্বেচ্ছাসেবকরা রক্তের গ্রুপ পরীক্ষা করে কোন টাকা নিচ্ছেন না। উল্লাপাড়া গ্রন্থমেলার ৩য় দিনে প্রায় ১ হাজার মানুষকে ফ্রি রক্তের গ্রুপ নির্নয়ে কাজ করছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান মিলন জানান, গরীব অসহায় এবং মুমূর্ষু রোগী যেন রক্তের অভাবে মৃত্যু না হয় সেই লক্ষে আমরা অন্বেষণ নামে ব্লাড সংগঠন প্রতিষ্ঠিত করেছি। আমাদের ক্ষুদ্র উদ্যোগের পাশাপাশি কেউ যদি এগিয়ে আসে তাহলে সংগঠনটি ভালোভাবে চালানো যেত৷


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-০২-২০২১ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1227 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com