শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-০২-২০২১ ০২:১৪ অপরাহ্ন |
বন্ধুত্ব রেখে হাঁপিয়ে উঠেছি আজ, কাজেই শত বাধা সত্বেও একটি দিনের টিমে বিকাল বেলাতে সামাজিক দূরত্ব রেখে যমুনা পানে ছুটলাম। সন্ধ্যা সন্ধ্যা বেলাতে নদীর পাড়ে উষ্ণ খুশন বালিতে হেঁটে রিম ঝিম পানিতে নেমে উত্তালে উদ্ভাসিত হয়ে ক্ষণিকের সময। এ যেন চারদিকে অন্ধকার হয়ে আসছে, মিষ্টি মিষ্টি পথ হেঁটে নাগরদোলায় ঝাকুনিতে আধা ভালোলাগা আর ভীতুতা, শেষে রিকশা যোগে চার মাথা মোড়ে ঢোকার আগে চোখ মেললাম বন্ধুর দিকে। ওর মুখের উপর মিষ্টি আলো পড়ছে। রিকশায় বসে মনটাই যেন ছোট হয়ে গেল, হৃদয় বিশালতায় তা বড় হয় কিনা দেখি। সিএনজিতে বসে বাইরে তাকিয়ে যখন এসব ভাবছি, তখন হৃদয় থেকে বন্ধুত্ব ঝড়ের গতিতে উড়ে গেল।
ভঙ্গি ওর পরিচয় বলে দিল, বাসায় ঢুকতে না ঢুকতেই দৃশ্য মন বিষন্ন ভাবে ভরে উঠলো। এই বন্ধুত্ব কে কতই না দেখেছি মিশেছি মিষ্টি মিষ্টি কথা ঝগড়া রাগ অভিমানের স্বরে অনবরত কথা হতো। হোটেল বাগান মেঠো পথ ঘুরে ফিরেছি। খর জোরে যে সে ডাকে তা নয়, থেমে ছন্দে ছন্দে ডাকে। কবে কখন প্রথম ওর ডাক শুনেছি আজও মনের ক্যানভাসে অডিও ভিডিও রেকর্ড হয়ে আছে। কিন্তু ওর ডাকে কেমন যেন একটা মায়া ভরা আছে। সে মায়ার টানে বার বার ডাক শুনতে ইচ্ছে করে। একটু আড়াল হলে হারিয়ে যাই বিষণ্ণতার মাঝে, ওর মায়া ভরা ডাকে ফিরে আসি।
ক'দিন আগেও ওকে নিয়ে বন্ধুর বড়ই ও পেয়ারা বাগানে খোলা উদ্যানে নিজ হাতে ফলগুলো তুলে দিয়েছি তার হাতে। মায়াভরা ডাকে সবুজ এই বন্ধুত্ব বহুল দৃশ্যমান ডোরা বসন্ত বৌরি আরও একটা নাম আছে ,,,,,,,,,,,,,,,,,, তার। শক্ত পক্ত চঞ্চল এক নজরে শিশির ভেজা বিন্দুর মত শুভ্র! মাথা ভরা কেশ চেহারা ভিন্ন, বিভিন্ন পুরুষত্ব সন্ধানী সব ধরনের আবাস স্থানে বসবাস করতে পারে। কুন্ত সচরাচর একাকী জোড়ায় বা বিভিন্ন দলে বিচরণ করে। মিষ্টি মিষ্টি আধো ভাষায় কথা বলে, মাঝে মাঝে প্রশ্ন করে যেন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে চলে। ওর আদর আর বিষন্ন দৃষ্টিতে অস্বস্তি অনুভব হয়, বুক ঠেলে উচ্চ স্বরে কান্না আসতে চায়। তাই আরো বেশি অন্য কথার মালা গাথি আর মুখ ঘুরিয়ে একটু খানি অন্যমনে আকাশের দিকে তাকিয়ে ভাবি বোধ হয় আমি ছোট বলেই এত বেশি ব্যথা। অন্যরাও তো ব্যথা পায়, তাদেরতো কিছুই হয় না। আর আমার ব্যথাটাই বেশি। লেখক মেহেদি হাসান শুভ্র সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেলকুচি উপজেলা শাখা, সিরাজগঞ্জ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com