শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৪-০২-২০২১ ০৫:৫৬ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কামাল হোসেন মজনুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আয়োাজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি অ্যাডভোকেট বাবু বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদিকা জান্নাত আরা হেনরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, বন ও পরিবেশ বিষয়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, মরহুমের ছোট ভাই আব্দুস সালাম ও একমাত্র পুত্র তানজিলুর হোসেন রোমান প্রমুখ।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আখতার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম টিক্কা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com