শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০২-২০২১ ০৫:৪৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবাসহ ফরিদুল ইসলাম ও আজাদ মিয়া নামের দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা।
মাদক কারবারি হলেন, উপজেলার তাড়াশ খাঁ পাড়া নুর ইসলামের ছেলে ফরিদুল ইসলাম ও নাজিম হোসেনের ছেলে আজাদ মিয়া।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
প্রেস বিজ্ঞপিতে র্যাব জানায়, সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকালে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তাড়াশ উপজেলা সদরের টিএন্ডটি মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ২০ পিস ইয়াবা দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com