তাড়াশ মডেল প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
২৮ মে, ২০২৬ ০৬:৩০ পূর্বাহ্ন

  

তাড়াশ মডেল প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০২-২০২১ ০৪:৩১ অপরাহ্ন
তাড়াশ মডেল প্রেসক্লাবে জেলা পরিষদ সদস্যর মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

 করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য তাড়াশ মডেল প্রেসক্লাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনেআরা পারভীন লাভলী । মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ মডেল প্রেসক্লাবের কার্যালয়ের ওই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য হোসনেআরা পারভীন লাভলী। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়, সদস্য রফিকুল ইসলাম, পিএম রুমান, আরিফুল ইসলাম, সাব্বির মির্জা প্রমূখ। বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হোসনেআরা পারভীন লাভলী বলেন, সাংবাদিকতা পেশা একটা চ্যালেঞ্জ পেশা। সবার উচিত এই পেশাকে সম্মানের সাথে দেখা। তিনি আরো বলেন, যতদিন করোনার প্রভাব থাকবে ততদিন আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০২-২০২১ ০৪:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 380 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com