শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্কাউটের জনক বিপি’র ১৬৪ তম জন্মবার্ষিকী পালন
১৮ এপ্রিল, ২০২৬ ০১:২৭ অপরাহ্ন

  

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্কাউটের জনক বিপি’র ১৬৪ তম জন্মবার্ষিকী পালন

দিলীপ গৌর
২২-০২-২০২১ ০৭:১৩ অপরাহ্ন
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্কাউটের জনক বিপি’র ১৬৪ তম জন্মবার্ষিকী পালন

শাহজাদপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় শাহজাদপুর উপজেলার কাব, স্কাউট ও রোভারের উদ্যোগে স্কাউটের জনক স্যার রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি) এর ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারি সোমবার শাহজাদপুর সরকারি কলেজ মিলনায়তনে এক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ আব্দুল মতিন, প্রভাষক জসিম উদ্দিন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, স্কাউট কমিশনার কামরুন্নাহার লাকী, সহকারি কমিশনার নবী নেওয়াজ।

পরে বিআরএফএল সিরাজগঞ্জ জেলা রোভার আক্কাস আলী, সহকারি কমিশনার সিরাজগঞ্জ জেলা রোভার মীর জান্নাতুল ফেরদৌসী লাভলী, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী’র নেতৃত্বে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় কলেজ, হাইস্কুল ও প্রাইমারি স্কুলের কাব, স্কাউট এবং রোভার সদস্যরা অংশ গ্রহণ করে।

কুইজের কাব, স্কাউট ও রোভার এই তিন স্তরের প্রথম, দ্বিতীয়  ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী ৯ জন প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে।


দিলীপ গৌর ২২-০২-২০২১ ০৭:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 403 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com