শাহজাদপুরে স্বামীর জুয়া খেলায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
২২ এপ্রিল, ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন

  

শাহজাদপুরে স্বামীর জুয়া খেলায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

দিলীপ গৌর
২২-০২-২০২১ ০৬:১১ অপরাহ্ন
শাহজাদপুরে স্বামীর জুয়া খেলায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে জুয়া খেলায় বাধা দেওয়ায় স্ত্রী আয়শা খাতুন (৩০) কে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রামে। আজ ২২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

নিহতের আয়শা খাতুনের বোন আমেনা খাতুন জানায়, তার বোনের স্বামী মোস্তফা বিভিন্ন জায়গায় জুয়া খেলতো। এই ঘটনা জানার পর থেকে স্বামী ও স্ত্রী মধ্যে বিরোধ চলে আসে। জুয়া খেলায় বাঁধা প্রদান করার কারণেই তাকে শ্বাসরোধে হত্যার পর তাঁর লাশ বাড়ির পেছনে একটি আমগাছে ঝুলিয়ে রাখে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে আনে।

ঘটনার পর থেকে তার স্বামী মোস্তফা পলাতক রয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা। এ ব্যাপারে মেয়ের চাচা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করবেন বলে তিনি জানান। এদিকে হত্যাকান্ড নিয়ে গোটা এলাকায় বইছে আলোচনার ঝড়।


দিলীপ গৌর ২২-০২-২০২১ ০৬:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com