শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০২-২০২১ ০৩:৩৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের আওয়ামিলীগ নেতা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হবিবর রহমান হবি কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে ডাকাতি,হত্যা,মাদক ব্যবসা,অবৈধভাবে ভূমি দখল সহ অন্তত ৭ টি মামলা রয়েছে। গত কয়েকদিন আগে বেতবাড়ি গ্রামের দুলাল মন্ডল,জাহাঙ্গীর মন্ডল ও কালুর বাড়িতে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তাদের বাড়িতে হবির নেতৃত্বে অর্ধ শতাধিক হাতুড়ি বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রাতে এলোপাতাড়ি ভাংচুর চালায়। এসময় বাধা দিলে কালু, দুলাল,জাহাঙ্গীর সহ পরিবারের লোকজন কে বেধক মারপিট করে। পরে কালুর বাড়িতে আগুন দিয়ে চলে যায়।
সোমবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে উল্লাপাড়া প্রেসক্লাবের সামনে পঞ্চক্রোশী ইউনিয়নের ২ শতাধিক ভুক্তভোগী হবিবর কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান,সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার, দুর্গানগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শিহাব উদ্দিন, পৌর যুবলীগের শাহাদত হোসেন। এসময় বেতবাড়ি গ্রামের ভুক্তভোগী জাহাঙ্গীর, দুলাল মন্ডল ও নাম প্রকাশে অনিচ্ছুক আরো একাধিক ব্যক্তি বলেন হবিবর রহমান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করেছেন, তার রয়েছে প্রায় অর্ধ শতাধিক হাতুড়ি বাহিনী।
হবিবর এদের দিয়ে বেতবাড়িসহ পার্শ্ববর্তী গ্রামে জোরপূর্বক জমি বেদখল এবং মাদক ব্যবসা পরিচালনা করেন। ভিবিন্ন সময় গ্রামের সহজসরল অসহায় মানুষের ওপর অমানবিক নির্যাতন করে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। তাকে দেখে সবাই ভয় পায়। সম্প্রতি তিনি বেতবাড়ি মৌজায় ভূমি জরিপ (বিএস) নিয়ে আসেন। সেই জরিপে কর্মকর্তা কর্মচারিদের কে জোরপূর্বক অনিয়ম করে বিভিন্ন খাস জমি গুলো নিজের নামে করে নেয়৷ এমনকি মাঠ জরিপে পূর্বের (আরএস)নকশার ব্যতিক্রম বা কোন পক্ষের টাকা খেয়ে তাকে কিছু জমি নকশায় বেশি কেটে দেয়। এবিষয়ে অপরপক্ষ কিছু বললে তাদের কে নানা অজুহাত দেখায়। বিএস রেকর্ডে বেশ অনিয়ম করেছে হবিবর।তারা আরো জানান হবিবরের বাবা কোন পৈতৃক সম্পত্তি নেই সে জানে না কোন লেখাপড়া কিন্তু বর্তমানে তার প্রায় ১০ বিঘা জমি রয়েছে। এগুলো বেদখল করা সম্পত্তি। তার হঠাৎ করেই আঙুল ফুলে কলাগাছ। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, হবিবর রহমান হবি উল্লাপাড়ায় চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে উল্লাপাড়া ও কামারখন্দ থানায় হত্যা, ডাকাতী সহ ৭ টি মামলা রয়েছে। হাবির বিরুদ্ধে প্রতিদিন ভুক্তভোগীরা নানা অভিযোগ নিয়ে আসছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com