শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০২-২০২১ ০১:৪৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি আর নেই (ইন্না....রাজিউন)।
সোমবার (২২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া মুকুন্দপাড়া তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি প্রায় ৭ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের জানাজার নামাজ সোমবার বিকালে বাদ আছর তার মাগুড়া-বিনোদ নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও রুমানা মাহমুদ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম মোঃ আফসার আলী ,সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com