শিরোনামঃ
দিলীপ গৌর ২২-০২-২০২১ ১১:২২ পূর্বাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনরীপুর গ্রামে প্রগতি সংঘের উদ্যোগে আবুল কালাম আজাদ স্মৃতি ব্যাডমিন্ডন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার রাতে চর নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদপুর ব্যাডমিন্টন ক্লাব বনাম নাটোর ব্যাডমিন্টন ক্লাবের ফাইনাল খেলায় ফরিদপুর ক্লাব নাটোর ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলেদেন, জনতা ব্যাংকের ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ইউনুস বাদল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ওসি (তদন্ত) কোমল কুমার দেবনাথ, সিরাজগঞ্জ জেলার এড়িয়া ইনচার্জ এবিএম আবু সেলিম রেজা, সিরাজগঞ্জ কর্পোরেট শাখার এজিএম আবুল লতিফ তালুকদার, শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ওসমান গনি, বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস আলম বাবলু, সেলিম রেজা, মুকুল আজাদ, আনোয়ার হোসেন মিলন, হাফিজুল ইসলাম।
এছাড়াও বগুড়া আদম দিঘি, মাসিমপুর, সোহাগপুর, তামাই, উল্লাপাড়া, ধরাইল, ধানগড়া জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com