সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি গায়েব, চার ঘন্টা বিলম্বে যাত্রা
২১ এপ্রিল, ২০২৬ ০১:৫৬ অপরাহ্ন

  

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি গায়েব, চার ঘন্টা বিলম্বে যাত্রা

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২২-০২-২০২১ ১০:৪২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি গায়েব, চার ঘন্টা বিলম্বে যাত্রা
আজ ২২শে ফেব্রুয়ারি (সোমবার) প্রতিদিনের মত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ভোর ৬টায় ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটির চাবি হারানোয় সঠিক সময়ে ছাড়া সম্ভব হয়নি। এতে বিপদে পড়েন যাত্রীরা। তবে দায়িত্বের প্রতি অবহেলা ও নানা অজুহাতে মানুষকে ভোগান্তিতে ফেলার এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জানিয়েছেন সাধারণ যাত্রীরা। এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সর্বশেষ খবর অনুযায়ী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ৯টা ৪৫মিনিটে কড্ডা সদানন্দপুর শহীদ মনসুর আলী রেলষ্টেশন ক্রস করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০২-২০২১ ১০:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 717 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com