সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পারি ফাউন্ডেশনের শহিদ দিবস উদযাপন
২৩ এপ্রিল, ২০২৬ ০২:১৪ অপরাহ্ন

  

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পারি ফাউন্ডেশনের শহিদ দিবস উদযাপন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২২-০২-২০২১ ১০:১৭ পূর্বাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পারি ফাউন্ডেশনের শহিদ দিবস উদযাপন
২১ শে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস। অন্যান্য দিবসের মতো এই দিবসেও গতকাল রবিবার পারি ফাউন্ডেশন বিমানবন্দর রেলস্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে একবেলা আহারের ব্যবস্থা করেন। এসময় উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশন সহ সাধারণ সম্পাদক ওয়াসিম খান, কামাল,জাকির, সোহেল সহ আরো সেচ্ছাসেবক। অসহায়, হতদরিদ্র, নিরন্ন, বয়ঃবৃদ্ধ, সুবিধাবঞ্চিত শিশু,কিশোর-কিশোরী, এবং ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিবেদিত সম্পূর্ণ অলাভজনক-সেচ্ছাশ্রমনির্ভর উদ্যোগ পারি ফাউন্ডেশন। ২০১৬ সালের মার্চ থেকে আমরা শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা। নিরন্ন মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণ, অনুষ্ঠানের বেঁচে যাওয়া খাবার সংগ্রহ ও বিতরণ, ২ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা, উদ্বাস্তু মানুষের জন্য সার্বিক-সহায়তা, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগকালীন সহায়তা, জরুরি মানবিক সহায়তা, পাখির নিরাপদ-নিবাস প্রতিষ্ঠা, রমজানে ইফতার বিতরণ, এবং স্বেচ্ছায় রক্তদান সহ আরো অনেক কার্যক্রম করে যাচ্ছে পারি ফাউন্ডেশন।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০২-২০২১ ১০:১৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com