শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০২-২০২১ ০৮:৫৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ দেশের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দ্বিতীয় প্রহরে বিশিষ্ট গীতিকার, সুরকার, চলচ্চিত্র প্রয়োজক ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ন সম্পাদক শ্যামল কান্তি নাগ, সাংস্কৃতিক সম্পাদক এস বিজয়, অর্থ সম্পাদক অরেফিন হক আলভী, দপ্তর সম্পাদক সাগরিকা মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আক্তার রিনা, সহ অর্থ সম্পাদক রাজিয়া বেগম, এন এইচ রনি, ইয়াছিন আলী প্রমূখ।
শ্রদ্ধাঞ্জলি শেষে সভাপতি শেখ শাহ আলম বলেন, ‘ যারা আমাদের দিয়েছে বাংলায় কথা বলার অধিকার আজ তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের দেখানো পথেই অর্থাৎ স্বাধিকার চেতনা থেকেই পরবর্তিতে আমরা পেয়েছি স্বাধীনতা। আজ সেই চেতনাকে লালন করতেই কাজ করে যাচ্ছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহিদি আত্মার মাগফেরাত কামনা করছি।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com