যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের দাদার কবর জিয়ারত করলেন এমপি জয়
১৪ মে, ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের দাদার কবর জিয়ারত করলেন এমপি জয়

আব্দুল জলিল
২১-০২-২০২১ ০৮:২৩ অপরাহ্ন
যুবলীগ সভাপতি বিপ্লব সরকারের দাদার কবর জিয়ারত করলেন এমপি জয়

স্টাফ রিপোর্টারঃ রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শতবর্ষী মরহুম আফসু সরকারের কবর জিয়ারত করলেন কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। মরহুম আফসু সরকার কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের দাদা এবং মেঘাই গ্রামের বাসিন্দা ছিলেন। এবারের  জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নাতির কাঁধে ভর করে ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়েছেন। কবর জিয়ারত শেষে এমপি জয় বলেন, ‘ জীবনের শেষ সময়ে এসেও মুরব্বী আমাকে বাংলাদেশ আ.লীগকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছেন। প্রবীণ এই মুরব্বীর মৃত্যুতে আমি গভিরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

এসময় দোয়ায় শরিক ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, কাজিপুর ইউনিয়র আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুবলীগ সভাপতি ও মরহুমের নাতী বিপ্লব সরকার, সাবেক ছাত্রনেতা এসএম শাহা আলম কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ গ্রামের মুরব্বীগণ।     


আব্দুল জলিল ২১-০২-২০২১ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 706 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com