কাজিপুরে শহীদ স্মরণে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
২৪ এপ্রিল, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন

  

কাজিপুরে শহীদ স্মরণে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জলিল
২১-০২-২০২১ ০৭:২৭ অপরাহ্ন
কাজিপুরে শহীদ স্মরণে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাজিপুর প্রতিনিধি ঃ  সিরাজগঞ্জের কাজিপুরে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আয়োজিত শহীদ এম মনসুর আলী ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। খেলায় কাজিপুরের মাস্টার্স স্পোর্টিং ক্লাব ও মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ৪৪/৪২ পয়েন্টে বিজয়ের গৌরব অর্জন করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম,  পিআইও একেএম শাহা আলম মোল্লা, কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, নবজাগরণী ক্রীড়া সংঘের সভাপতি ও সিনিয়র সহকারি জজ আবু তালেব, সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু প্রমূখ।

 


আব্দুল জলিল ২১-০২-২০২১ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 502 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com