শিরোনামঃ
আব্দুল জলিল ২১-০২-২০২১ ০৭:২৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে আমিনা মনসুর ডিগ্রি কলেজে মহান মাতৃভাষা দিবসে শহীদদের আত্মার শান্তি কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ্য কেএম নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আহসানুল করিম, গ্রন্থাগরিক শহিদুল ইসলাম, প্রদর্শক মকবুল হোসেন প্রমূখ। পরে আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কলেজের প্রধান অফিস সহকারি লুৎফর রহমান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com