আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাজিপুর থানার শ্রদ্ধা নিবেদন
১৪ মে, ২০২৬ ০৬:৪৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাজিপুর থানার শ্রদ্ধা নিবেদন

আব্দুল জলিল
২১-০২-২০২১ ০৭:২৩ অপরাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাজিপুর থানার শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টারঃ  : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কাজিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।  

এসময় কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান,  "মাতৃভাষা দিবসে আত্মত্যাগকারী সকল শহীদদের কাজিপুর থানা পুলিশ শ্রদ্ধা ভরে স্মরণ করছে। তাঁদের ঋণ কখনো ভুলবার নয়।" 

এসময় কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী,  সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম সহ কাজিপুর থানার সকল পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। 


আব্দুল জলিল ২১-০২-২০২১ ০৭:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com