মাতৃভাষা দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
১৪ মে, ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মাতৃভাষা দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

আব্দুল জলিল
২১-০২-২০২১ ০৭:১৯ অপরাহ্ন
মাতৃভাষা দিবসে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টারঃ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জের কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় কাজিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এসময় সংগঠনের সভাপতি আব্দুল জলিল বলেন, যাদের কারণে বাংলা ভাষা পেয়েছি আজকের দিনে সেই সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি। বঙ্গমাতার আদর্শকে সমুন্নত রেখে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করছে।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ পরিচালক আব্দুর রাজ্জাক, সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক টিএম কামাল, শফিকুল ইসলাম, আশরাফুল আলম, আব্দুস সোবহান, জহুরুল ইসলাম, জুয়েল রানা, মিজান রহমান, এসএম শাহ্ আলম কাজল প্রমূখ।


আব্দুল জলিল ২১-০২-২০২১ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com