শিরোনামঃ
দিলীপ গৌর ২১-০২-২০২১ ০৬:৪৯ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে পূরবী থিয়েটার ও ভোরহলো শিশু সংগঠন ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের সহযোগিতায় রবিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল,কালোব্যাচ ধারণ,কালোপতা ও জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন,প্রভাত ফেরি,শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নাটক বর্ণমালার দেশে মঞ্চায়ন।
এতে প্রধান অতিথি ছিলেন,কবি মমতাজ উদ্দিন শেখ। বিশেষ অতিথি ছিলেন,সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,শাহবাজ খান সানি,কবি ম.জাহান ও প্রবাসী শফিকুল ইসলাম। শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত বর্ণমালার দেশে নাটকে অভিনয় করে, সাথী, মাহবুবা, সুমাইয়া, সুসমীতা, পলি, দীপ্ত, বায়জিদ, মারুফ, ইউসুফ, রামীম, নাজিম, জনি, লিমন, মনি, লিমন, তৌহিদ, অলি, অনন্ত, সায়মন, সানজির, সস্তিকা, পুজাঁ প্রমুখ।
এ অনুষ্ঠানে পূরবীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিল,আব্দুল আলিম ফকির,সানোয়ার হোসেন,মোতালেব হোসেন,তুর্য্য,সাম্মী,সৌরভ,সাগর প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com