বেলকুচিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
২৩ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০২-২০২১ ০২:২০ অপরাহ্ন
বেলকুচিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ভাষা শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর মেয়র সাজ্জাদূল হক রেজা, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০২-২০২১ ০২:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 463 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com