তাড়াশে ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
২০ এপ্রিল, ২০২৬ ০৫:৫৯ পূর্বাহ্ন

  

তাড়াশে ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০২-২০২১ ১২:৫১ অপরাহ্ন
তাড়াশে ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা

আশরাফুল ইসলাম রনি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগ। দিবসের প্রথম প্রহর শনিবার (২০ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার পুস্পমাল্য অর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ। 

এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০২-২০২১ ১২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 494 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com