শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০২-২০২১ ১২:৪৮ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীরা জমায়েত হয়ে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমসহ সেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com