তাড়াশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
২০ এপ্রিল, ২০২৬ ০৪:৩০ পূর্বাহ্ন

  

তাড়াশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০২-২০২১ ১১:০৭ পূর্বাহ্ন
তাড়াশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আশরাফুল ইসলাম রনি: 

যথাযথ মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহর শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, স্থানীয় সাংসদ অধ্যাপক ডা: আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক পুস্পমাল্য অর্পণ করেন।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০২-২০২১ ১১:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com