মুক্তির সোপানে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের শ্রদ্ধা নিবেদন
১৮ এপ্রিল, ২০২৬ ০১:২৮ অপরাহ্ন

  

মুক্তির সোপানে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের শ্রদ্ধা নিবেদন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
২১-০২-২০২১ ১০:০২ পূর্বাহ্ন
মুক্তির সোপানে আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের শ্রদ্ধা নিবেদন
চারলাখের অধিক সদস্য নিয়ে সিরাজগঞ্জ জেলার সবার প্রিয় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ ২১শে ফেব্রুয়ারি (রবিবার) ভোর ৬টায় আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের এডমিন প্যানেলের পক্ষ থেকে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে অবস্থিত মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমাদের সিরাজগঞ্জ গ্রুপ ও আমাদের সিরাজগঞ্জ ফেসবুক পেজের সমন্বয়ে এই অনলাইন সংগঠনটি ২০১৫ সাল থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিরাজগঞ্জ জেলায় ইসাবেলা ফাউন্ডেশন ও আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিমের যৌথ উদ্যেগে দুই দুইবার যমুনা পাড়ে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় যা সিরাজগঞ্জে প্রথম। পাশাপাশি শীতকালীন সময়ে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বন্যাকালীন সময়ে যমুনা চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সিরাজগঞ্জের কল্যাণে বিভিন্ন সময়ে মানববন্ধনে অংশগ্রহণ করে আসছে। সংগঠনটি অনলাইনের মাধ্যমে সিরাজগঞ্জের আপডেট খবরাখবর, ঐতিহ্য, সময়ের অসংগতিসহ নানাবিধ তথ্য তাদের নিজস্ব ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে আসছে।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০২-২০২১ ১০:০২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com