শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০২-২০২১ ০৮:৪৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ দর্শক নন্দিত হলো কারাগারের রোজনামচা। মহান ভাষা শহিদের মাসে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নাটক কারাগারের রোজনামচার সফল মঞ্চায়ন হয়েছে। দেশে প্রথমবারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী রচনা ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে নির্দেশিত এই নাটক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৯ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৭টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ নাটকটি প্রদর্শিত হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ দুদিনব্যাপী এ নাটক প্রদর্শনীর উদ্বোধন করেন।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি নাট্যদল এ নাটকটি মঞ্চায়ন করেছে। কারাগারের রোজনামচা রচনাটিকে নাট্যরূপ দিয়েছেন শাহীন রহমান এবং নির্দেশনায় ছিলেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন। অশ্রুসজল দর্শকদের পিনপতন নিরবতার মধ্য দিয়ে প্রায় দেড়ঘন্টাব্যাপী এ নাটকটি প্রদর্শিত হয়।
নাটকের নির্দেশক মাহমুদুল হাসান লালন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এই নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নেয়া হয়। বঙ্গবন্ধুর কারাগারের দিনলিপি সহজ ভাষায় মানুষ মানুষের ছড়িয়ে দিতেই এই আয়োজন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com