শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০২-২০২১ ০৭:৫৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ দেশের মক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান এর মৃত্যুতে শোক জানিয়েছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। এক শোক বার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম বলেছেন, ‘ এটিএম শামসুজ্জামান ছিলেন অভিনয় জগতের বিরল প্রতিভা। খল চরিত্র, নায়ক, পাশ্ব চরিত্র, কৌতুক অভিনেতা যে কোন চরিত্রের সাথেই তিনি মিশে যেতেন।
শুধু তাই নয় তিনি ছিলেন একাধারে পরিচালক, কাহিনীকার, সংলাপ রচয়িতা ও নির্দেশক। একজন দক্ষ সংগঠক এটিএম শামসুজ্জামানকে হারানোয় আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার শান্তি কামনা করছি। সেইসাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ এটিএম শামসুজ্জামান আজ শনিবার(২০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় তার নিজ বাড়িতে মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com