শিরোনামঃ
দিলীপ গৌর ২০-০২-২০২১ ০৭:২৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : মাতৃভাষা ‘বাংলা’র মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে উদ্দীপ্ত হয়ে যাঁরা ১৪৪ ধারা ভঙ্গ করেন, তাঁদের প্রথম ১০ জনের ১ জন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের ভাষা সৈনিক আলী আজমল। ভাষা আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র-সংসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে ছাত্র সংগ্রাম পরিষদে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
৫২’র ২১ শে ফেব্রুয়ারি পর্যন্ত ১১ বার তিনি কারাবরণ করেন এবং ১৭ বার পুলিশের মোষ্ট ওয়ান্টেড তালিকায় তাঁর নাম ওঠে। ২০০২ সালে ২৯ সেপ্টেম্বর থেকে একটানা ৫ দিন অচেতন থাকার পর ৩ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শাহজাদপুরে তাঁর নামে একটি সড়কের নামকরণ করা ছাড়া তাঁর স্মৃতি চির আক্রে রাখতে কোন উদ্যোগ নেয়া হয়নি। আগামীকাল ২১ ফেব্রুয়ারি রোববার অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় শহিদ মিনার পরিস্কার পরিচ্ছনের কাজ করা হলেও ভাষা সৈনিক আলী আজমলের সমাধিস্থল অবহেলিতই রয়ে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com