শিরোনামঃ
দিলীপ গৌর ২০-০২-২০২১ ০৭:২২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার শাহজাদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নাম ফলকের বানান শুদ্ধিকরণের শুভ উদ্বোধন করেন, শাহজাদপুর সহকারি কশিনার (ভ‚মি) মাসুদ হোসেন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত হোসেন, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, শিক্ষক এনামুল হক, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। পরে বিভিন্ন দোকানে বানান নিজহাতে বানান শুদ্ধিকরণ করেন, সহকারি কশিনার (ভ‚মি) মাসুদ হোসেন। তিনি জানান, বাংলা ভাষার জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে। কাজেই বাংলাকে ভালোবাসা আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের বানান শুদ্ধিকরণের অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com